যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ চিকিৎসায় ফাইজারের তৈরি মুখে খাওয়ার পিল ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। বুধবার ফাইজারের অ্যান্টিভাইরাল পিল ‘প্যাক্সলোভিড’ অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদনের মধ্য দিয়ে প্রথমবারের মতো করোনা চিকিৎসায় কোনো অ্যান্টিভাইরাল পিল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আগে বাড়িতে বসে গ্রহণ করা যাবে।
উচ্চ ঝুঁকিতে থাকা করোনা আক্রান্ত ব্যক্তি যাদের বয়স ১২ বা তার বেশি এবং যাদের ওজন ৮৮ পাউন্ডস তারা ডাক্তারের পরামর্শে এই পিল ব্যবহার করতে পারবেন।
এফডিএ এক বিবৃতিতে বলেছে, করোনা শনাক্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব এবং উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে পিলটি গ্রহণ করা উচিত।
প্যাক্সলোভিড হলো নিরম্যাট্রেলভির নামের নতুন অ্যান্টিভাইরাল ও রিটোন্যাভির নামের পুরাতন ওষুধের কম্বিনেশনে তৈরি পিল যা দৈনিক দুইবার তিনটি করে পাঁচ দিন খাওয়ার পরামর্শ দেওয়া হবে।
গত সপ্তাহে ফাইজার এই পিলের কার্যকারিতা সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, উচ্চ ঝুঁকিতে থাকা বয়স্কদের উপসর্গ দেখা দেওয়ার কয়েকদিনের মধ্যে যদি এই পিল খাওয়ানো হয় তাহলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বা মৃত্যু ৮৯ শতাংশ কমাতে পারে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
