দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে এক বাংলাদেশি যুবকের শাস্তি ঘোষণা করেছে ব্রুনাই উচ্চ আদালত। আগামী ২৮ ডিসেম্বর দোষীর সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে।
অভিযুক্ত আসামি ৩৯ বছর বয়সী মোহাম্মদ শাব আলীকে ১০ থেকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে এবং সেইসঙ্গে কমপক্ষে ১২টি বেত্রাঘাত করা হবে। আসামির এই কুকর্ম ও শাস্তির বিষয়টি সবার সামনে আদালতে তুলে ধরেন ডিপিপি হাজাহ রোজাইমাহ বিনতি হাজী আব্দুল রহমান।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে চলতি বছরের ১৪ জুলাই সকালে ব্রুনাইয়ের কাম্পং সেংকুরংয়ের একটি বাড়িতে। ওইদিন সকালে কিশোরীকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তার দাদা। হঠাৎ করেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এরপর তিনি খুঁজতে শুরু করলেন, এক পর্যায়ে আসামিসহ স্কুলের ইউনিফর্মে কিশোরীকে বাড়ির দরজার কাছে পড়ে থাকতে দেখেন তার দাদা।
ওইসময় কিশোরীর দাদা দ্রুত গৃহকর্মীর সাহায্য চান, যেনো আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে না পারে। তিনি কিশোরীর বাবাকে ফোন করে ঘটনা খুলে বলেন। পরে তার বাবা-মা বাড়িতে এসে তাকে পরীক্ষা করেন দেখেন। এরপরেই পুলিশে রিপোর্ট করা হয় এবং ২২ জুলাই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি ওই বাড়ি থেকে সকালে ময়লা সংগ্রহ করতে গিয়েছিল। এরপর সে ওই কিশোরীকে মাটিতে শুতে বলে, তার অন্তর্বাস খুলে প্রায় দুই মিনিট ধরে তাকে ধর্ষণ করে। পুলিশের অনুসন্ধানে আরও উঠে এসেছে যে, ফোনে আসামির সঙ্গে ওই কিশোরীর কথা হয়েছিল।
এদিকে, ভুক্তভোগী ওই কিশোরী জানান, আসামিকে তাদের বাড়ির ময়লা সংগ্রহ করতে তিনি একাধিকবার দেখেছেন। ওই দিনই তার মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে।
এই নিয়ে স্থানীয় ডিপিপি হাজাহ রোজাইমাহ আদালতে জোর দিয়ে বলেন, এই কাজটি প্রমাণ করেছে যে একটি অল্পবয়সী মেয়ের নিরাপত্তা তার নিজের বাড়ির আশেপাশেও নিশ্চিত করা যায় না।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
