বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, মালদ্বীপ ও জাপানের চাহিদা মতো বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের পাঠানোর উজ্জ্বল সম্ভাবনা ও সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘বর্তমানে মালদ্বীপ ও জাপানে চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের চাহিদা রয়েছে। তাদের চাহিদা মতো বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের পাঠানোর উজ্জ্বল সম্ভাবনা ও সুযোগ রয়েছে। তবে এজন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষভাবে গড়ে তোলা।’
মঙ্গলবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় এবং উন্নয়ন ও সহযোগিতামূলক কার্যক্রম আরো জোরদার হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফর অবশ্যই সফল হবে। দুই দেশের মধ্যে চলমান ঘনিষ্ঠ বন্ধন আরো সুদৃঢ় হবে।
ভিসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মালদ্বীপ ও জাপানে চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের চাহিদা পূরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে বিরাট অবদান রাখবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
