মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশী প্রবাসীদের একটা বড় অংশ বসবাস করেন। ইউএস-বাংলার অগ্রযাত্রার সাথে সাথে সৌদি প্রবাসী বিশেষ করে জেদ্দা, রিয়াদ, মদিনা, দাম্মামে অবস্থানরত বাংলাদেশীদের যাত্রীসেবা দেয়ার জন্য আসছে বছরের জুন থেকে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা নিয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনায় ফ্লাইট চলাচলের জন্য বিশ্ববিখ্যাত এয়ারলাইন্স এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্স যে ধরনের এয়ারক্রাফট বিশেষ করে এয়ারবাস ৩৩০-২০০/৩০০ ব্যবহার করে থাকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সও বাংলাদেশী প্রবাসীদের একই ধরনের এয়ারক্রাফট ব্যবহার করে যাত্রীসেবা দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই থেকে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স গত প্রায় ৮ বছর যাবত স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এভিয়েশন মার্কেটে যাত্রীদের মধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যাত্রা শুরুর পর ধারাবাহিকভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে, এমনকি ক্রস কান্ট্রি ফ্লাইট ধারনা থেকে যশোর থেকে চট্টগ্রাম, কক্সবাজার কিংবা সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করছে।
পরিকল্পনার অংশ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স তার প্রতিষ্ঠার দু’বছর পূর্তি হওয়ার আগেই ঢাকা থেকে কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে। ব্যবসায়ের অগ্রযাত্রার স্থিতিশীলতা বজায় রেখে এগিয়ে চলা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৪ টি এয়ারক্রাফট রয়েছে।
আগামী পাঁচ মাসের মধ্যে বিমান বহরে ৩টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৪টি ব্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ যোগ করতে যাচ্ছে ইউএস-বাংলা। মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য জেদ্দা, রিয়াদ, মদিনা রুটসহ ইউরোপে বিশেষ করে লন্ডন, আমস্টারডাম, রোম সহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার জন্য ২০২২ ও ২০২৩ সালের মধ্যে আটটি এয়ারবাস ৩৩০-২০০/৩০০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা নিয়েছে দেশের সর্ববৃহৎ বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স।
পরিকল্পনা অনুযায়ী স্বাধীনতার পর চীনের কোন গন্তব্যে বাংলাদেশী এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। সেই সংগে বাংলাদেশ থেকে ভারতের চেন্নাই ও কলকাতায় বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা নেয়ার উদ্দেশ্যে ভ্রমণকারীদের সেবা দেয়ার জন্য ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।
বাংলাদেশী শ্রমিকদের আধিক্য আছে তেমনি মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশী পর্যটকদের জন্য সাময়িকভাবে ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ আছে। খুব শীঘ্রই ঢাকা থেকে কলম্বো রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা।
পরিকল্পনা আর বাস্তবায়ন এর সাথে এগিয়ে চলেছে বাংলাদেশ এভিয়েশনের সর্বকনিষ্ঠ এয়ারলাইন্স ইউএস-বাংলা। সঠিক পরিকল্পনা আর বাস্তবায়নের লক্ষ্যে আগামী বছরের জুন মাসে এয়ারবাস ৩০০-২০০/৩০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনাতে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
