পারস্পরিক সম্মান, আস্থা ও গভীর বন্ধুত্বের ওপর ভিত্তি করে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের সামরিক বাহিনীর স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মুসা আরসেভার। গত রোববার (২১ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গত রোববার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেনারেল মুসা আরসেভার বলেন, ‘তুরস্কের এবং বাংলাদেশের মানুষের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আর তাই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক সম্মান, আস্থা ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত।’
তুর্কি সামরিক বাহিনীর এই কমান্ডার আরও বলেন, ‘আমাদের বাংলাদেশি ভাইয়েরা-সহ দক্ষিণ এশিয়ার সকল মুসলিম আমাদের জাতীয় সংগ্রামকে অর্থনৈতিক ও নৈতিকভাবে সমর্থন করেছে। আমাদের মহান নেতা মোস্তফা কামাল আতাতুর্কের প্রতি বাংলাদেশের জনগণের গভীর শ্রদ্ধার বিষয়েও আমরা অবগত। তুরস্ক ও বাংলাদেশ সবসময় একে-অপরকে সমর্থন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ঐক্য রয়েছে।’
এসময় রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেন, চলতি বছর বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করছে। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পরই তুরস্কের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ।
অনুষ্ঠানে তুরস্কের উপ-প্রতিরক্ষামন্ত্রী সুয়াই আলপে, তুরস্কের সশস্ত্র বাহিনীর সদস্যসহ কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত ছিলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
