যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য সান দিয়েগো শহরের একটি সড়কে বইছে ডলারের বন্যা। রাস্তা জুড়ে ছড়িয়ে আছে ডলার আর ডলার। সেখানকার একটি সড়কে ডলারের নোট উড়ে বেড়াচ্ছে। ছড়িয়ে থাকা ডলারগুলো কুড়াতে ভিড় জমিয়েছে মানুষ।
এমনই এক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর অর্থ সংগ্রহের এমন সুযোগ হাতছাড়া না করে যে যেভাবে পারছেন পকেট ভর্তি করছেন।
শুক্রবার একটি ব্যাংকের ডলার বহনকারী ট্রাকের দরজা হঠাৎ করে খুলে গেলে সড়কে নোটগুলো ছড়িয়ে পড়ে। সান দিয়েগো কাউন্টির ইন্টারস্টেট-ফাইভের রাস্তায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তো রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ভিডিওটিতে দেখা গেছে, মানুষ সড়কের ওপর হুমড়ি খেয়ে পড়ছে, বেসামাল হয়ে ডলার কুড়াচ্ছে। কাউকে কাউকে দেখা গেছে আকাশের দিকে নোট ছুড়ে উল্লাস প্রকাশ করতে।
এ ব্যাপারে ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশ সার্জেন্ট কার্টিস মার্টিন জানান, ট্রাকের একটি দরজা খোলা থাকায় নোটের কয়েকটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগগুলো ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে নোট। তবে, এই ঘটনার পর রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।
অবশ্য এই টাকা নিজেদের কাছে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ। যারা টাকা কুড়িয়েছেন তাদের ফেরত দিতে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ফেরত না দিলে অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সার্জেন্ট মার্টিন জানান, এখন পর্যন্ত অনেক মানুষ ডলার ফেরত দিয়েছে।
এদিকে, সব টাকা কুড়িয়ে নেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে ওই রাস্তায় ফের যানচলাচল শুরু হয়।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
