ইউরোপের বিভিন্ন দেশে গত বছর ২০ হাজার ২৩০ বাংলাদেশি প্রথম রেসিডেন্ট কার্ড বা বসবাসের অনুমতি পেয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি দেশেই এ সংখ্যা বাড়ছে প্রতি বছরই ।
ইইউয়ের পাঁচটি দেশে ২০২০ সালে সর্বোচ্চ সংখ্যক নতুন আগত বাংলাদেশি প্রথমবারের মতো রেসিডেন্ট কার্ড পেয়েছেন। এর মধ্যে ইতালিতে ছয় হাজার ৪১৩ জন, ফ্রান্সে দুই হাজার ৪৩৯ এবং পর্তুগালে দুই হাজার ১৫৪, স্পেনে এক হাজার ৫৪৫, সুইডেনে এক হাজার ৪৫০ জন। এ ছাড়া জার্মানিতে এক হাজার ৩৫৬, গ্রিসে ৭২৬, ক্রোয়েশিয়ায় ৬২৩, সাইপ্রাস ৪৩৭ এবং নেদারল্যান্ডসে ৪০৫ জনসহ অবশিষ্ট অন্য দেশগুলোতে আছেন।
তবে গত ২০১৯ সালে এ সংখ্যা ছিল ২৭ হাজার ৮৩৭ জন। তুলনামূলকভাবে ২০২০ সালের সংখ্যাটা কম হলেও মহামারি অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় তা বেশি বলা চলে।
জানা গেছে, অনেক বাংলাদেশি অভিবাসী প্রয়োজনীয় সব কিছু সম্পন্ন করার পরও মহামারীর কারণে নির্দিষ্ট সময়ে তারা তোদের প্রথম রেসিডেন্ট কার্ডের অনুমোদন পাননি। গত ২০১৯ সালের ইউরোপীয় ইউনিয়নের হিসাব অনুযায়ী শুধু ইতালিতে ৯ হাজার ৯০৬ বাংলাদেশি বসবাসের অনুমতি বা প্রথম রেসিডেন্ট কার্ড পেয়েছেন।
যদিও আমাদের বাংলাদেশিদের আগমনের শীর্ষে ইতালি, ফ্রান্স ও পর্তুগাল থাকলেও। ইউরোপীয় ইউনিয়নে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের মোট হিসাব অনুযায়ী দেখা যায় যে, একই সময়ে পোল্যান্ড পাঁচ লাখ ৯৮ হাজার হিসাবে ইউরোপের সবচেয়ে বেশি প্রথম রেসিডেন্ট কার্ড ইস্যু করেছে। জার্মানি তিন লাখ ১৩ হাজার এবং স্পেন তিন লাখ ১৩ হাজার হিসাবে পরবর্তী সময় অবস্থানে রয়েছে।
যে ইইউতে ২০২০ সালে সর্বমোট ২২ লাখ ৪৭ হাজার ৩৬২ বিদেশি নাগরিককে প্রথম রেসিডেন্ট পারমিট বা বসবাসের অনুমতি দেওয়া হয়েছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
