বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্কে বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল এবং বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি আলোকে ২০ নভেম্বর সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেন, ‘এরশাদের মত স্বৈরাচারও ক্ষমতায় টিকতে পারেনি। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে সংশ্লিষ্টদের শিক্ষা নেয়া দরকার।’
সংগঠনের সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় এ মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি এমদাদুল হক কামাল, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, গোলাম ফারুক শাহীন এবং সৈয়দ এম রেজা, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, বিএনপি নেতা মার্শাল মুরাদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান এবং ওয়াহেদ আলী মন্ডল প্রমুখ।
এর আগের দিন সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার জামে মসজিদে। হোস্ট সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ মাহফিল পরিচালনা করেন ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা মোহাম্মদ আবদুস সাদিক।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, জসিম উদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমিন নাশীর, সাধারণ সম্পাদক মো: আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক মানবাধিকার সহ সম্পাদক মো: সোহরাব হোসেন।
দোয়া মাহফিলে আরও ছিলেন অ্যাডভোকেট রেজবুল কবির, জিয়াউল হক মিশন, তরিকুল ইসলাম প্রিন্স, হাফিজুর রহমান চৌধুরী রবিনস, মো: কামাল হোসেন, জাহাংগির সোহরাওয়ার্দী, নুরে আলম, রইছ উদ্দিন, মো: মিজানুর রহমান, মো: হুমায়ুন কবির, মো: সুলতান ভূঁইয়া, সালেহ আহম্মেদ মানিক, মাযহারুল ইসলাম মিরন, মনির হোসেন, মনিরুল ইসলাম মনির, মির্জা আজম, রিমন ইসলাম, মো: আলী হাসান, আব্দুল হাকিম, আজগর বালী প্রমুখ।
গত শুক্রবার নিউইয়র্ক সিটির ৬টি মসজিদে জুমআর নামাজের পর বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদের উদ্যোগে। মাহফিলে অংশগ্রহণকারী হাজার হাজার মুসল্লির মধ্যে তোবারকও বিতরণ করা হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
