সিডনিতে প্রয়াত সালাহুজ্জামান খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার বাদ আছর সিডনির মসজিদ সেন্ট মেরিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদ সেন্ট মেরিসের ইমাম শেখ আবু হুরায়রা আল আজহারী। এছাড়াও দোয়া অনুষ্ঠানে মরহুমের দাফন ও তার পরিবারকে সহযোগিতার জন্য কমিউনিটি থেকে সংগৃহীত অর্থের হিসাব প্রদান করা হয়।
গত ৯ নভেম্বর (মঙ্গলবার) সিডনির সেন্টমেরিসের কাছে গাড়ির ভেতরে সম্ভাব্য হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে সিডনি প্রবাসী বাংলাদেশী সালাহুজ্জামান খান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ও’য়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৯ বছর বয়সী ছেলে রেখে গেছেন।
সালাহুজ্জামান স্থানীয় কমিউনিটির কাছে পরিচিত মুখ ছিলেন না এবং আশেপাশে তার নিকটাত্মীয় নেই বিধায় সিডনিস্থ আইপিডিসি সমাজকল্যাণ সংস্থা, মসজিদ সেন্ট মেরিস ও কোয়েকারস হিল মসজিদের পক্ষ থেকে মরহুমের দাফন এবং পরিবারকে এক বছরের খরচ সহায়তা করার জন্য বাংলাদেশী কমিউনিটির কাছে সহযোগিতার আবেদন করা হয়। কিন্তু স্থানীয় কমিউনিটি থেকে অভুতপূর্ব সহযোগিতার সাড়া আসে এবং মরহুমের দাফন সম্পন্ন করার পরও তার পরিবারের জন্য কমপক্ষে ৫-৭ বছর খরচের অর্থ সংগৃহীত হয়।
দোয়া মাহফিলে মরহুমের পরিবার, মসজিদ কমিটি, আইপিডিসি’র নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। মসজিদ সেন্ট মেরিসের ইমাম শেখ আবু হুরায়রা আল আজহারী বাংলাদেশী কমিউনিটির উদারতা ও দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লহ যেন এই দান কবুল করেন সেই প্রার্থনা করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
