মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র্যাপার ইয়ং ডলফকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি দোকানের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। সিএনএন এ খবর প্রকাশ করেছে।
ইয়ং ডলফের আসল নাম অ্যাডলফ রবার্ট থর্টন জুনিয়র। মেমফিস শহরে একটি বাটারের দোকান থেকে কোকিজ কিনছিলেন ডলফ। এ সময় তাকে কেউ একজন গুলি করে।
মেমফিস শহরের পুলিশ প্রধান সেরেলিন ডেভিস বলেন—‘বিবেকহীন মানুষদের বন্দুক সহিংসতার আরেকটি উদাহরণ এই ঘটনা। এই ভয়ংকর সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত ডলফের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মেমফিসের নেতারা শহরে কারফিউ জারির আহ্বান জানিয়েছেন। তবে নাগরিকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ডেভিস।
এর আগেও একাধিকবার হামলার শিকার হয়েছেন ইয়ং ডলফ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তার গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়া হয়। একই বছরের সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসে গুলিতে আহত হয়েছিলেন এই তরুণ শিল্পী।
২০১৬ সালে ইয়ং ডলফের ‘কিং অব মেমফিস’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। যা বিলবোর্ডে ৪৯তম অবস্থানে ছিল। ২০২০ সালে প্রকাশিত তার ‘রিচ স্লেভ’ অ্যালবামটি বিলবোর্ড চার্টে পঞ্চম স্থান দখল করে নিয়েছিল।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
