ইউরোপ প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবে’র এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জার্মান সাংবাদিক হাবিবুর রহমান হেলাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইতালি প্রবাসী জাকির হোসেন সুমন।
গত রোববার (১৪ নভেম্বর) অনলাইনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ২০২১-২৩, এই দুই বছরের জন্য কমিটি ঘোষণা করেন তারা।
দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন ও গত সেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে সংগঠনের বিভিন্ন পদে মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সম্মেলনে সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হন ফ্রান্সের এনায়েত হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমীন, কোষাধ্যক্ষ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন রাজি, ইসমাইল হোসেন স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল আলম জনি এবং ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ।
এছাড়া সংগঠনের সদ্য বিদায়ী ও প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মনিরকে এক নম্বর সদস্য করা হয়। নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাহবুবুর রহমান, কমরেড খন্দকার ও জহিরুল ইসলাম। নবনির্বাচিত এই কমিটি দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানা গেছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
