টানা তিন ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।
কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক।
জানা যায়, যাদের আটক করা হয়েছে, তাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। আটকরা অধিকাংশই নির্মাণশ্রমিক, কেউ কেউ ব্যবসায়ী।
আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব অভিবাসীরা স্বাস্থ্যবিধি মানেন না। তাদের বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ। এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইন (আইন ৪৪৬) মানা হয়নি। আইন না মানায় আটক শ্রমিকদের নিয়োগকারীদেরকে জরিমানা করা হবে।
আটক ব্যক্তিদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ (১) (সি) এর অধীনে আটকদের বিষয়ে আরও তদন্ত হবে বলে জানা যায়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
