দীর্ঘদিন ধরেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে সম্পর্ক ভালো নেই। যা চরম আকারে পৌঁছায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যেই একে অপরের সাংবাদিকদের ওপর ভ্রমণ ও ভিসা নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে দেশ দুটি। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ নভেম্বর) এক ভার্চুয়াল আলোচনায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানেই তারা এ বিষয়ে সম্মত হয়েছেন। ফলে এখন থেকে দেশ দুটির সাংবাদিকরা অনেকটা স্বাধীনভাবেই যুক্তরাষ্ট্র ও চীনে যাতায়াত করতে পারবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি বলছে, দুই প্রেসিডেন্টের এই উদ্যোগ গত এক বছরেরও বেশি সময় ধরা চলা কঠিন আলোচনার ফল। এর অধীনে, উভয় দেশের সরকার সাংবাদিকদের ভিসার বৈধতার মেয়াদ তিন মাস থেকে এক বছর পর্যন্ত বাড়াবে। অবশ্য যদি তারা সব প্রযোজ্য আইনের আওতায় বৈধ হয় তাহলেই কেবল এটা করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্র ও চীনের সাংবাদিকরা একে অপরের দেশে স্বাধীনভাবে যাতায়াত করতে পারতো না। তাদের ওপর নিষেধাজ্ঞা ছিল। মূলত সেটিই এখন তুলে নেওয়া হচ্ছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
