আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বুধবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে জানায়, দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টা ও কূটনৈতিক যোগাযোগের পর লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশিকে আইওএম এর ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা করে। আজ বুধবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে তাদের বহনকারী উড়োজাহাজটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করেছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দার্জ ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস হতে দীর্ঘদিন যাবত প্রচেষ্টা চালানো হচ্ছিল। প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং আরও ১১ জন ত্রিপলির তারিক সিক্কা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের অনুরোধের প্রেক্ষিতে আইওএম বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের জন্য দ্রুত সময়ের মধ্যে চার্টার্ড ফ্লাইটটি পরিচালনা করতে সম্মত হয়। এই লক্ষ্যে দূতাবাস থেকে দার্জ ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদেরকে ত্রিপলিতে স্থানান্তরের জন্য লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, অবৈধ অভিবাসন অধিদপ্তর, ইমিগ্রেশন অধিদপ্তর এবং আইওএমের সঙ্গে চতুর্মুখী সমন্বয় করা হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
