দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও কমোরোস। ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী ঢোহির ঢৌলকামালের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই মন্ত্রী দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। তারা দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সম্মত হন।
বৈঠকে কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের চমৎকার অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, কমোরোস বাংলাদেশ থেকে আরএমজি এবং অন্যান্য পণ্য আমদানির বিষয়ে বিবেচনা করবে।
বাংলাদেশ ও কমোরোস উভয় দেশের ক্রমবর্ধমান অর্থনীতির কথা উল্লেখ করে কমোরসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় দেশ বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। তিনি দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেন। কমোরান পররাষ্ট্রমন্ত্রী আরও প্রস্তাব করেন, কমোরান কর্মকর্তাদের বাংলাদেশের ইনস্টিটিউটে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
এদিকে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব র্যাতসিমান্দো তাহিরিমিয়াকাদাজার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বারোপ করেন তারা।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলনে যোগ দিতে কমোরান পররাষ্ট্রমন্ত্রী ঢোহির ঢৌলকামাল ও মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব র্যাতসিমান্দো তাহিরিমিয়াকাদাজা ঢাকায় এসেছেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
