বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের নবনিযুক্ত কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন মিলান বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। গত শুক্রবার সন্ধ্যায় কনস্যুলেট অফিসে এ সভা হয়।
এ সময় মিলান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, উপদেষ্টা তুহিন মাহমুদ, সদস্য আব্দুল বাছিত দলই এবং আহসান হাবিব শিমুল কনসাল জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় ইতালি প্রবাসীদের বিদ্যমান পাসপোর্ট সমস্যা নিরসনে কনস্যুলেটের পদক্ষেপসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে সাংবাদিকরা জানতে চান। এ সময় কনসাল জেনারেল বলেন, ‘প্রধানমন্ত্রী প্রবাসীবান্ধব ও আমরা প্রবাসীদের সকল সমস্যার সমাধানে বদ্ধপরিকর। আমরা কনস্যুলেটের মাধ্যমে প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদান করছি। আশা করি শিগগিরই সকল সমস্যা সমাধান করতে পারব।’ এ ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রবাসীদের বিভিন্ন সেবা প্রদানে কনস্যুলেট সংশ্লিষ্ট কার্যক্রমের গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান কনসাল জেনারেল। এ ছাড়া কনস্যুলেটের সেবার মান বাড়াতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সেবাপ্রার্থীদের সব ধরনের সেবা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।
অভিবাসন প্রত্যাশীদের বৈধ পথে বিদেশে আসতে উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের আহ্বান জানান এম জে এইচ জাবেদ। মিলানে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা ও শহীদ মিনার স্থাপনে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আলোচনায় অংশ নেন কনসাল এ কে এম শামসুল আহসান ও শ্রম কনসাল সাব্বির আহমেদ। মিলান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আগের মতোই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের সকল কার্যক্রমে সঙ্গে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময়ে মিলান বাংলা প্রেসক্লাব সভাপতি রিয়াজুল ইসলাম কাওছারের লেখা প্রবন্ধ ‘ভাবনাগুলো ভাবিয়ে যায়’ কনসাল জেনারেলকে উপহার দেওয়া হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
