প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে পুরান ঢাকার নয়াবাজারে এক কর্মীসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে দেখেছি কীভাবে তারা জোর করে ফলাফল ঘোষণা করেছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখেছি। পদত্যাগ করেন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তা না হলে দেশের জনগণ আপনাদের বিদায় করবে।’
নেতাকর্মীদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ওপর ১৫ বছর ধরে নির্যাতন চলছে। ৩৫ লাখ নেতাকর্মীকে ১ লাখের ওপরে মামলা দেওয়া হয়েছে। পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। ধরে নিয়ে গুলি করে পঙ্গু করা হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে।’
নয়াবাজারে নবাব ইউসুফ মার্কেটে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের কর্মীসভায় যোগ দেন দলের মহাসচিব। এ সময় তিনি বলেন, ‘এখানে আসার আগে শুনলাম বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। এরা কত ছোট ও সংকীর্ণ মনের হতে পারে। এদের সময় শেষ হয়ে এসেছে, আর চিন্তার কারণ নেই। জনগণের বিজয় হবেই। নেতাকর্মীদের বলব, আপনারা সংগ্রামের জন্য প্রস্তুত হোন।’
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রতিটি জিনিসের দাম দাম হু হু করে বাড়ছে। কোথাও কারও নিরাপত্তা নেই। মানুষকে শান্তি দেওয়ার ব্যাপারে সরকারের নজর নেই। তাদের নজর হচ্ছে জনগণের পকেট কাটার দিকে।’
কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
