পূর্ব লন্ডনের ব্রোমলি বাই বো এলাকার লাইমহাউস ক্যানেলের পাশে নেভিগেশন রোড থেকে ৬ নভেম্বর সকাল ৮টা ৪৩ মিনিটে ব্রিটিশ বাংলাদেশি কোরআনে হাফেজ মোহাম্মদ আকিল মেহেদীর লাশ উদ্ধার করা হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স ২২ বছর। তিনি মিসর থেকে কোরআনে হিফজ শেষ করে লন্ডনে ফিরে এসে বিভিন্ন বয়সীদের কোরআন শিক্ষা দিচ্ছিলেন। একই সঙ্গে নিহত হাফেজ আকিল বর্তমানে অ্যাকাউন্টেসি নিয়ে পড়াশোনা করছিলেন।
হাফেজ আকিল মেহেদীর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কানিশাইলে। লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা আকিল মায়ের সঙ্গে নর্থ লন্ডনের ক্যামডেন টাউনের ফিন্সলে এলাকায় থাকতেন। হাফেজ আকিল মেহেদী মা ছাড়াও আরও দুই বোন রেখে গেছেন। তার বাবা জিয়াউর রহমান ছয় বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন।
এ হত্যায় জড়িত সন্দেহে ৮ নভেম্বর সোমবার ও ৯ নভেম্বর মঙ্গলবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনই ব্রিটিশ বাংলাদেশি তরুণ। মেট পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, ৮ নভেম্বর ১৮ বছরের মাজেদ আহমেদ নামে এক তরুণ স্বেচ্ছায় গিয়ে নর্থ লন্ডন পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করে হত্যার কথা স্বীকার করে। আকিল মেহেদীর লাশ পাওয়া যায় বাই বো এলাকার নেভিগেশন রোডে এই তরুণের বাসায়।
তারপর ৯ নভেম্বর সকালে হেকনি এলাকার বিশপস ওয়ের এক বাসা থেকে ২১ বছর বয়সী মোজাহিদ আলী নামের এক তরুণ ও দুপুরে ২৮ বছর বয়সী আবুল কাশেম নামে তৃতীয় তরুণকে গ্রেফতার করা হয় নিউহ্যাম কাউন্সিলের কেনিং টাউন ভিক্টোরিয়া ডক রোড থেকে। গ্রেফতারকৃত সন্দেহভাজন তিনজনের বিরুদ্ধে হত্যার চার্জ গঠন করা হয়েছে। বুধবার সকালেই তাদের বো ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়।
এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত হাফেজ আকিল মেহেদীকে গত শনিবার টাওয়ার হ্যামলেটসে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা কলা মিয়ার সভাপতিত্বে ও কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ড. এম এ আজিজ, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, মাওলানা সৈয়দ তামিম আহমদ, জনপ্রিয় টিভি প্রেজেন্টার মুফতি সালেহ আহমদ, আলহাজ নুর বক্স, কবি শিহাবুজ্জামান কামাল, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এ কে হেলাল, শাহিন আহমদ, ব্যবসায়ী সুমন প্রমুখ।
সভায় বক্তারা, আকিল মেহদীর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে খুনিদের শাস্তি দাবি করেন। বক্তারা টাওয়ার হ্যামলেটসে আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করেন। সভায় বিভিন্ন সংগঠনের সম্মিলিতভাবে প্রতিবাদ সমাবেশ অথবা মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
