বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়।
দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়া নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। যেকোনো সময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা আছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার। খালেদা জিযা অনিচ্ছুক হওয়া সত্বেও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’
বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, খালেদা জিয়ার শরীরের অবস্থা ভালো নয়। এবার হয়তো লম্বা সময় তাকে হাসপাতালে থাকতে হবে।
তিনি বলেন, ‘বেগম জিয়াকে কোনোভাবেই হাসপাতালে যাওয়ার ব্যাপারে রাজি করানো যাচ্ছিল না। তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দ শর্মিলা রহমান সিঁথি অনেক বুঝিয়ে তাকে হাসপাতালে যেতে রাজি করিয়েছেন।’
এদিকে, খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার খরব শুনে শনিবার বিকেলে তার বাসভবনের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
