সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে একটি মহল।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর গুজব ছড়ায় একটি চক্র। পরে পরিবারের সদস্যদের কথা বলে তার মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানান সিলেটের আওয়ামী লীগ নেতারা।
কয়েকদিন পর পর এই চক্রটি নানা বিষয়ে গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ায় বলে জানা গেছে। এর আগেও আরেকবার ওই চক্রটি আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়েছিল।
এদিকে, শুক্রবার সকালে মুহিতের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে তিনি বাসায় আছেন এবং সুস্থ রয়েছেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে যারা ফেসবুকে গুজব ছড়াচ্ছেন সেসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ব্যক্তিদের ফেসবুক তদারকি করা হচ্ছে বলে সূত্র জানায়।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্ট্যাচর্য জনি জানান, ‘কয়েকদিন পর পর স্যারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালায় একটি চক্র। এর পেছনে কি রহস্য রয়েছে তা আমাদের জানা নেই। স্যার বাসায় আছেন এবং সুস্থ রয়েছেন। যারা এরকম অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত’।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
