ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘে যে প্রস্তাব পাস হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক এক অধিবেশনে বিশ্বের যেসব দেশ স্বতঃস্ফূর্তভাবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে ভোট দিয়েছেন তাদের প্রশংসা করে হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতি দিয়েছেন।
রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের সমর্থনের মধ্যদিয়ে এ কথা পরিষ্কার হয় যে, মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের বিপক্ষে অবস্থান নিলেও সারা বিশ্ব তাকে মূলত এই প্রস্তাব পাসের মধ্যদিয়ে একঘরে করে ফেলেছে। জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষ থেকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে এই প্রস্তাব উত্থাপন করা হয় এবং বিশ্বের বেশিরভাগ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে রেকর্ডসংখ্যক ১৫৮ দেশ ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে আমেরিকা-ইসরাইলসহ ৬টি দেশ ভোট দিয়েছে আর ভোট দেয়া থেকে বিরত ছিল ১০টি দেশ।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
