পৃথিবীকে বাঁচাতে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ হ্রাসে জরুরি পদক্ষেপের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নিজের সুনামকে আরেকবার দৃঢ় করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘জীবাশ্ম জ্বালানির প্রতি আমাদের আসক্তি মানবতাকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে।’ খবর আল জাজিরার।
সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমাদের এটি থামাতে হবে অথবা এটি আমাদের থামিয়ে দেবে। এবং যথেষ্ট হয়েছে বলার এটাই সময়। জ্বালিয়ে-পুড়িয়ে, গর্ত খুঁড়ে, খনিজ উত্তোলন করে আমাদের পথ আরও গভীর করা হয়েছে। আমরা নিজেদের কবর খুঁড়ছি।’
পরিবেশ-প্রকৃতির প্রতি মানুষের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে গুতেরেস বলেন, ‘জীববৈচিত্র্যকে নৃশংস করার জন্য যথেষ্ট করা হয়েছে। কার্বন দিয়ে নিজেদের মেরে ফেলার জন্য যথেষ্ট কাজ করা হয়েছে। প্রকৃতির সঙ্গে টয়লেটের মতো আচরণ করার জন্য যথেষ্ট কাজ করা হয়েছে।’
মানবসভ্যতাকে সতর্ক করে দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘জলবায়ু কর্মকাণ্ডের সাম্প্রতিক ঘোষণা এমন ধারণা দিতে পারে যে, আমরা এই সংকটকে ঘুরিয়ে দেওয়ার পথে আছি। কিন্তু এটি এক ধরনের বিভ্রম।’
তিন দশকের আলোচনা সত্ত্বেও বিশ্ব এখন প্রাক-শিল্প যুগের চেয়ে কমপক্ষে এক দশমিক এক ডিগ্রি বেশি উষ্ণ এবং দিনদিন তা বাড়ছে। এমনকি যদি প্রত্যেক দেশ কার্বন নিঃসরণ কমাতে তাদের বর্তমান প্রতিশ্রুতিতে অটল থাকে, তারপরও চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দুই দশমিক সাত ডিগ্রির বিপজ্জনক ধারায় থাকবে বলে জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়েছে।
প্রত্যেক বছরের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা চরম এই সংকট মোকাবিলায় নতুন নতুন প্রতিশ্রুতি করলেও সেগুলোর বাস্তবায়ন খুব বেশি দেখা যায় না। এসব প্রতিশ্রুতি পরিকল্পনা এবং বাস্তবায়নের মাঝেই আটকে থাকে। এ বিষয়ে গুতেরেস বলেন, ‘চলুন বিভ্রম দূর করি। এই কপ২৬ সম্মেলনের শেষে যদি প্রতিশ্রুতি পূরণ না হয়, তাহলে দেশগুলোকে অবশ্যই তাদের জাতীয় জলবায়ু পরিকল্পনা এবং নীতিমালা পুনরায় সংশোধন করতে হবে। প্রত্যেক পাঁচ বছর পরপর নয়, প্রত্যেক বছর এটি করতে হবে।’
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
