অস্ট্রেলিয়ার রাজধানী কেনবেরায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন BAAC (বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন অফ কেনবেরা) এর নতুন পরিচালনা কমিটি ২০২১-২২ নির্বাচিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কেনবেরার সি আই সি-তে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিশিষ্ট সংগঠক এবং কমিউনিটির অতি প্রিয়মুখ জিয়াউল হক বাবলুকে সভাপতি করে ৯ সদস্যের পরিচালনা কমিটি নির্বাচিত করা হয়।
জিয়াউল হক বাবলু তার বক্তব্যে বাংলাদেশি সমগ্র কমিউনিটিকে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে বিদায়ী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বৈশ্বিক মহামারির মধ্যে তাদের দায়িত্ব পালনের জন্যে প্রশংসা করেন। অনুষ্ঠানে কোভিড নিয়ম পালন করে ক্যানবেরা সি আই সি হলে বেশ কিছু সদস্য সদস্যা উপস্থিত ছিলেন এবং অন্যান্যরা জুম মিটিং এ অংশগ্রহণ করেন।
নতুন কমিটির সদস্যরা হলেন- জিয়াউল হক বাবলু (সভাপতি), ডঃ এস এম নাজমুল আলম (সহ সভাপতি), আইজিদ আরাফাত অরূপ (কোষাদক্ষ), মো: তৌহিদুল ইসলাম তপা (সম্পাদক), তাহরিমা ইসলাম ঝুমা (সহ সম্পাদক), তানভির হোসেন খান সাকীন (খেলাধুলা বিষায়ক সম্পাদক), ইসনাত জেরিন উর্মী (সংস্কৃতি বিষায়ক সম্পাদক), ডাঃ রাতিশ দাশ (সদস্য), নাজমুল হুদা খোকন (সদস্য)।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
