দক্ষিণ আফ্রিকার ইন্ডিয়ান অধ্যুষিত এলাকা লেনেসিয়ার জামিয়াতুল ওলামা প্রাঙ্গণে শনিবার সকাল ৯টায় জানাজা শেষে নোয়াখালীর বজরা ইউনিয়নের আব্দুল মান্নান ও ফেনীর দাগনভূঁইয়ার মিজানুর রহমানের নিথর মরদেহ বাংলাদেশের উদ্দেশে দেশটির ওআর থাম্বু আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
শনিবার (৩০ অক্টোবর) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জোহানেসবার্গের ওআর থাম্বু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গেছে এই দুই রেমিট্যান্সযোদ্ধার কফিনবন্দি মরদেহ।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি সংগঠন ‘জামিয়াতুল ওলামা’ ও নিহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের আর্থিক সহযোগিতায় মরদেহ দেশে পাঠানো হয়।
এছাড়া ‘সেইফ বাংলাদেশি সংগঠনে’র ওয়ার্কিং কমিটির সদস্য ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট এস এইচ মোহাম্মদের (মোশাররফ) তত্ত্বাবধানে রোববার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় স্বজনদের কাছে এই দুই বাংলাদেশির কফিনবন্দি মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে।
এর আগে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পার্শ্ববর্তী টাউনশিপ সুয়েটু এলাকার মাপুনিয়া শপিং সেন্টারের পেছনে আব্দুল মান্নানকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। সোমবার (২৫ অক্টোবর) রাত দশটার দিকে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান সন্ত্রাসীরা।
একই এলাকায় বসবাস করা এক বাংলাদেশি জানান, নোয়াখালীর সোনাইমুড়ী থানার বজরা ইউনিয়নের আব্দুল মান্নান দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যান। গুলিবিদ্ধ আব্দুল মান্নান ঘটনাস্থলেই প্রাণ হারান।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হেলেন জোসেফ হাসপাতালে ব্রেন স্ট্রোক করে চিকিৎসাধীন মিজানুর রহমান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
গত বুধবার ব্রেন স্ট্রোক করলে মিজানুর রহমানকে দ্রুত হেলেন জোসেফ হাসপাতালে ভর্তি করানো হয়। ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমান ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলা দক্ষিণ আলিপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মিজানুর রহমান।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
