বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিব বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোট ও মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। প্রবাসে বিএনপিকে সুসংগঠিতভাবে গড়ে তুলতে সর্বস্তরের নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় একটি হোটেলে দলটির সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন। এসময় সভায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানানো হয়। সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।
এসময় মুকিব আরো বলেন, আজকে বাংলাদেশের যে সংকটময় মুহূর্ত, সেই মুহূর্তে সবচাইতে বড় ভূমিকা পালন করতে হবে প্রবাসীদের। যে সরকার আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে আটক করে রেখেছে, আমাদের স্বপ্নের নেতা তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে, অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদেরকে পরাজিত করতে প্রবাসীদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। আজকের সঙ্কট কাটিয়ে উঠতে চাইলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হবে না।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
