একজন সিনেটরের কাছে যৌন হয়রানির শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সাবেক একজন ঘনিষ্ঠ সহযোগী।
হয়রানির শিকার হুমা আবেদিন স্মৃতিকথা লিখতে গিয়ে এ বিয়ষটি সামনে এনেছেন বলে এক প্রতিবেদনে বুধবার জানিয়েছে বিবিসি।
হুমা জানিয়েছেন, ২০০০-এর দশকের মধ্যভাগে কফির আমন্ত্রণ পেয়ে ওই সিনেটরের বাসায় গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে যৌন হয়রানি করা হয়। জোর করে চুমু খাওয়ার চেষ্টা করলে তা প্রত্যাখ্যান করে তিনি ছুটে বের আসেন বলেও জানান হুমা।
হুমা আবেদিনের নতুন বই ‘বোথ/অ্যান্ড: এ লাইফ ইন মাই ওয়ার্ল্ডস’-এ এসব কথা বিস্তারিত লিখেছেন। বইটি আগামী সপ্তাহে প্রকাশ পাওয়ার কথা।
হিলারি বিশ্বস্ত সহযোগী বলা হয় হুমাকে। একবার হিলারি তাকে ‘দ্বিতীয় কন্যা’ বলে অভিহিত করেছিলেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে যেসব প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন তার মধ্যে হুমা অন্যতম।
২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর ছিলেন হিলারি ক্লিনটন। ওই সময় তার সহযোগী ছিলেন হুমা। এই মেয়াদকালে ওই যৌন হয়রানির ঘটনা ঘটে বলে তার দাবি।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
