দেশে বা প্রবাসে যেখানেই থাকুক আশ্বিনের শুরু মানেই বাঙালির মননে আকাশে বাতাসে পূজার গন্ধ। কানাডার সাস্কাটুনে সাস্কা্টুন সর্বজনীন পূজা পরিষদের (এসএসপিপি) উদ্যোগে উদযাপিত হলো দুর্গাপূজা। গত ১৬ ও ১৭ অক্টোবর স্থানীয় লক্ষী নারায়ণ মন্দিরে অনাড়ম্বর পরিবেশে উদযাপন করা হয় শারদীয় দুর্গাপূজা।
বৈশ্বিক মহামারির কারণে সর্বক্ষেত্রে ছিল সরকারের বেধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর বিধিনিষেধ। ভ্যাক্সিনেশনের প্রমাণপত্র, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার- এবার পূজাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। তারপরও পুষ্পাঞ্জলির সময় ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পরার মত। পূজার্চনা আর পুষ্পাঞ্জলির পর ছিল প্রসাদ বিতরন। সন্ধ্যায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথমদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই এসএসপিপি-র সভাপতি উত্তম পাল বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে একমিনিট নিরবতা পালনের আহ্বান জানালে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। ‘আয়রে ছুটে আয়’- দলীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্দা উঠে। শ্যামলী সাহা এবং দীপ্তি তালুকদার বৈশ্বিক মহামারির মাঝেও দায়িত্ব নিয়ে স্বল্প সময়ে দুইদিন ব্যাপি সফল সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়ে প্রমাণ করেন সকলের সহযোগিতা পেলে সফল অনুষ্ঠান সম্ভব ।
দুইদিনে চারবেলা প্রসাদ প্রস্তুত এবং বিতরণে আশীষ সরকারের দলীয় প্রচেষ্টা ভক্তবৃন্দের কাছে প্রশংসা কুড়িয়েছে। রবিবার সন্ধ্যায় স্বল্প পরিসরে সিঁদুর খেলার মাধ্যমে দুইদিন ব্যাপী শারদীয় পূজার সমাপ্তি ঘটে। সবশেষে সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদ (এসএসপিপি ) -র সভাপতি বাবু উত্তম পাল এবং সাধারণ সম্পাদক বাবু সুদিপ দত্ত – সরকারের স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে দুর্গা পূজা সম্পন্ন করার জন্য স্পন্সরসহ সকল সদস্যকে ধন্যবাদ এবং কালীপূজার আমন্ত্রণ জানান।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
