নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলা বইমেলার ৩০ বছর পূর্তিলগ্নে বরেণ্য কথাসাহিত্যিক সমরেশ মজমুদারকে মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরস্কার প্রদান’ করা হচ্ছে।
সাহিত্যে অনন্য কীর্তির জন্য আগামী ২৮ অক্টোবর মেলার প্রথম দিন আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে। মুক্তধারার নির্বাহী পরিষদের এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সমরেশ মজুমদার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আটলাল্টিকের ওপার থেকে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউ ইয়র্ক বাংলা বইমেলার পক্ষ থেকে আমাকে সাহিত্য সম্মনানা জানানোর খবরে আমি আনন্দিত। বইমেলার ৩০ বছর ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান স্বার্থক ও সুন্দর হোক। মহামারী ভাইরাস থেকে পৃথিবী মুক্ত হলে নিশ্চয়ই আপনাদের সাথে আবার দেখা হবে।
নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ অক্টোবর শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’। ৩০-তম এই বাংলা বইমেলা বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে এটিই বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বইমেলা।
প্রসঙ্গত, এর আগে মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, কথা সাহিত্যিক দিলারা হাশেম ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন। ৬ বছর আগে নিউইয়র্ক বইমেলা এই বার্ষিক সাহিত্য পুরষ্কার প্রবর্তন করে। বর্তমানে এর নাম মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরষ্কার। মুক্তধারার অন্যতম উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়ার অর্থানুকুল্যে প্রতিষ্ঠিত এই পুরষ্কারের অর্থমূল্য ২,৫০০ মার্কিন ডলার।
৫ দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বই মেলা শুরু হবে ২৮ শে অক্টোবর বৃহস্পতিবার। সন্ধা ৬ টায় উদ্বোধনী অনুষ্টান লাগোর্ডিয়া মেরিয়টে।১০২-০৫ ডিটমার্স বুলেভার্ড, ইষ্ট এলমার্ষ্ট, নিউইয়র্ক ১১৩৬৯। পরদিন ২৯ শে অক্টোবর শুক্রবার দেশ সেরা প্রকাশনা সংস্থাগুলো পশরা সাজিয়ে বসবেন জ্যাকসন হাইটের জুইশ সেন্টারে। ৩৭-০৬ ৭৭ স্ট্রীট জ্যাকসন হাইট নিউইয়র্ক ১১৩৭২। মেলা চলবে প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ১১টা পর্যন্ত। আসছে ১লা নভেম্বর পর্যন্ত। বইমেলায় যোগ দিচ্ছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ, বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরসহ অনেক লেখক-সাহিত্যক ও প্রকাশকবৃন্দ।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
