বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস বালা’র সভাপতি আবু হানিফা এক বিবৃতিতে বলেন, গত ২০২০সালের জুন মাসে দুই বছর মেয়াদের জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস বালা’র সভাপতি নির্বাচিত হলে তিনি লস এঞ্জেলেস প্রবাসীদের প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে প্রবাসীদের কল্যানে বালাকে নিয়োজিত করার পরিকল্পনা করছিলেন। কিন্তু দীর্ঘ করোনা প্যানডেমিকের কারণে তিনি যথা সময়ে উদ্যোগ নিতে পারেননি। তার মেয়াদ শেষ হয়ে যায়নি।
তিনি লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশীদের নিয়ে পূর্বের ন্যায় উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস বালা নির্বাচনের আয়োজন করতে চান। যার মধ্য দিয়ে প্রবাসীরা এই ঐতিহাসিক সংগঠনটির কার্যকরী কমিটির নেতা নির্বাচন করবে। বালার বিভিন্ন সময়ের প্রাক্তন নেতৃবৃন্দ ও কমিউনিটির সকলকে তিনি এই ঐতিহাসিক সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখার আবেদন জানিয়েছেন।
একই সাথে তিনি নুতন প্রজন্মদের এই সংগঠনের আর্থ-সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে প্রবাসীর কল্যানে কাজ করে সংগঠনকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার আহবান জানিয়েছেন।
তিনি আরো বলেন, কমিউনিটির কল্যানে কাজ করতে গেলে অনেকে অনেক সময় বিভিন্ন স্বার্থের কারণে বাধা হয়ে দাঁড়ান। আমাদের সকল বাধা অতিক্রম করেই এই প্রবাসে বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস বালার অগ্রযাত্রা সমুন্নত রাখতে হবে।
উৎসাহী প্রবাসীদের নিয়ে আগামী বছরের মাঝামাঝি একটি অংশগ্রহণমূলক প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে লস এঞ্জেলেস প্রবাসী জনগণের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস বালাকে প্রবাসী নুতন ও তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। আগামী টাউন হল সভায় বালা’র সদস্য সংগ্রহ, নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি সকলকে আগামী ৩০শে অক্টোবর শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় লস এঞ্জেলেস বাংলাদেশ একাডেমী মিলনায়তনে “বালা টাউন হল মিটিং” এ উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
