সিলেটের বিশ্বনাথের আলোচিত স্কুলছাত্র সুমেল ও কৃষক ছরকুম আলম দয়াল হত্যা মামলার প্রধান আসামি যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম ওরফে লন্ডনী সাইফুলকে ঢাকায় গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার পরে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান। সাইফুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।
জানা গেছে, প্রকৃত মৎস্যজীবিদের বঞ্চিত করে বিশ্বনাথের সবচেয়ে বড় জলমহাল চাউলধনী হাওর ইজারা নিয়ে আলোচনায় আসেন যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। বিগত ২৮ জানুয়ারি দুপুরে চাউলধনী হাওরে পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ছরকুম আলী দয়াল (৭০) নামে এক কৃষক মারা যান। তার পরিবার অভিযোগ তুলে, হাওরের ইজারাদার সাইফুলের নেতৃত্বে তার লোকজনের মারধরে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় সাইফুলকে প্রধান আসামি করে মামলা দায়ের করে ওই কৃষকের পরিবার।
সর্বশেষ, গত ১ মে বিকেলে চৈতননগর গ্রামের সড়কে মাটি কাটাকে কেন্দ্র করে একই গ্রামের নজির পক্ষ ও ইসলামপুর গ্রামের সাইফুল পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র সুমেল নিহত হন। তিনি একই গ্রামের মানিক মিয়ার ছেলে ও স্থানীয় শাহজালাল (রহঃ) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ঘাতক সাইফুল আলমকে প্রধান আসামি করে ৩ মে রাতে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৪।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘বিশ্বনাথ থানা পুলিশকে সাথে নিয়ে স্কুলছাত্র সুমেল হত্যা মামলার প্রধান আসামি সাইফুল আলমকে আজ ঢাকায় গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। আমার থানার ওসি (তদন্ত) ঢাকা অভিমুখে যাত্রা করেছেন। গ্রেফতার সাইফুল আলমকে বিশ্বনাথ থানায় নিয়ে আসা হবে।’
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
