কানাডার কনসাল জেনারেল অব বাংলাদেশ নাইম উদ্দিন আহমেদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার স্থানীয় ক্যানবাংলা স্টুডিও-তে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা’র আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বক্তারা আলোচনায় কনসাল জেনারেলের সাফল্যময় কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং উত্তরোত্তর তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আলোচনায় অংশ নেন উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডার উপদেষ্টা সুশীতল চৌধুরী, শ্যামল ভট্টাচার্য, কসাল মানসুরীন খান চৌধুরী, কনসাল ও হেড অব চেন্সরী মনোয়ার মকাররম, উদীচীর সহ-সভাপতি সুমন সাইয়েদ, সদস্য দীনা সাইয়েদ।
পরে নাইম উদ্দিন আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও উদীচীর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষ করেন উদীচীর সভাপতি মামুনুর রশীদ।
এরপর তার হাতে উদীচীর পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক একটি ক্রেস্ট উপহার দেন। কনসাল জেনারেল এর পক্ষ থেকেও উদীচীকে ফুল এবং প্রশংসাপত্র উপহার প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সুমি বর্মণ, গৌরী দাস, কামরান করিম, জয়া দত্ত সেনাপতি, ইন্দীরা রায়, বিপ্লব কর্মকার, শবনাম শায়লা তনুকা, স্বপ্না দাস, সোহানা আমিন, মিথুন রেজা, সুমন সাইয়েদ, মহাম্মাদ আমানুল্লা, দীনা সাইয়েদ ও মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্যাকুলীন রিজারিও।
কামরান করিমের প্রশ্নোত্তর পর্বের পর নৈশভোজে সবাই অংশ নেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
