বিবিআইএন মোটর ভেহিক্যালস অ্যাগ্রিমেন্ট (এমভিএ) বা মোটরযান চলাচল চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য নেপালকে তাগাদা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে আসেন নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র। এ সময় মোমেন এই তাগাদা দেন।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে অবাধ যানবাহন চলাচলের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বিবিআইএন নামে পরিচিত। এই চার দেশের মধ্যে বিবিআইএন মোটর ভেহিক্যালস অ্যাগ্রিমেন্ট (এমভিএ) বা মোটরযান চলাচল চুক্তি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ড. মোমেন ঢাকা ও কাঠমান্ডুর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বিবিআইএন মোটরযান চুক্তি দ্রুত বাস্তবায়ন, জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ও পারস্পরিক সুবিধার্থে ব্যবসা -বাণিজ্যে সহযোগিতার ওপর জোর দেন।
রাষ্ট্রদূত মিশ্র বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে কানেক্টিভিটি বা যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দিয়ে বাংলাদেশ সরকারকে ভিসা ব্যবস্থা সহজ করতে অনুরোধ করেন। তিনি অগ্রাধিকার বাণিজ্য চুক্তির (পিটিএ) প্রাথমিক সমাপ্তির মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যৎ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বংশীধর মিশ্র ২০১৯ সালে নেপালের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করতে আসেন। তিনি বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ থেকে বিদায় নেবেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
