বেলজিয়ামে বসবাসরত শিশু-কিশোর এবং বাংলাদেশ কম্যুনিটির সদস্যদের অংশগ্রহণে গতকাল ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় ‘শেখ রাসেল দিবস’-২০২১ উদযাপন করেছে।
বাংলাদেশ দূতাবাস ব্রাসেলসের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ রাসেল দিবস উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাংকণ প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের অন্যতম কেন্দ্রবিন্দু।
এ ছাড়াও, দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ কম্যুনিটির সদস্যগণ স্বত:র্স্ফূতভাবে অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ বলেন, র্সবকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল ছিলেন ‘বঙ্গবন্ধুর ক্ষুদ্র সংস্করণ’। তিনি আরো বলেন, চলনে-বলনে শেখ রাসেলের যে গুণাবলী প্রকাশিত হয়েছিল, তিনি বেঁচে থাকলে আজ একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত হতেন। দেশে-বিদেশে কোমলমতি বাঙালি শিশু-কিশোররা শেখ রাসেলের ঈর্যণীয় ব্যক্তিত্ব অনুসরণ করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কান্ডারি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কম্যুনিটির সদস্যরা আলোচনায় ছোট শিশু শেখ রাসেলের সংক্ষিপ্ত জীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, আগামীর শিশু-কিশোরদের মাঝে শেখ রাসেলের দৃঢ় ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস প্রোথিত হবে।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ শেখ রাসেল ও ১৯৭৫-এর ১৫ আগস্টে শহিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। এর পর শেখ রাসেলের ওপর র্নিমিত তিনটি সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। এর আগে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ দূতাবাস প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানের শেষে শহিদ শেখ রাসেল এবং তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং পবিত্র ইদ-এ- মিলাদুন্নবী উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
