পূজামণ্ডপে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন।
বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘এই চট্টগ্রামের লোক হাছান মাহমুদ সাহেব (তথ্যমন্ত্রী) বারবার করে বলছেন- এর পেছনে নাকি বিএনপি আছে। এই ঘটনা ঘটাচ্ছেন আপনারা। এসব ঘটনা যদি না ঘটান, তাহলে জনগণ তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে।’
তিনি বলেন, ‘জনগণের আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা এটা করছেন। এটা করতে না পারলে আপনাদের সমস্যা।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের মিটিং করতে দেয় না। মিটিং করতে গেলে পুলিশ মারে, মিথ্যা মামলা দিয়ে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘এবারও পুলিশ মিথ্যা মামলা দেওয়া শুরু করেছে। চৌমুহনীর ঘটনায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ-র্যাবের সামনে সন্ত্রাসীরা ভাঙচুর করল আর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী কেউ মামলা থেকে রেহাই পাচ্ছে না। দেশে প্রায় এক লাখ মামলায় ৩৫ লাখ মানুষকে আসামি করা হয়েছে। খুন করা হয়েছে ৫০০ জনকে। গুম, গ্রেপ্তার করে মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখা হচ্ছে।’
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
