তিন বছরের বেশি সময় পর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদ গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে জেনেভাভিত্তিক এ কাউন্সিলে সদস্য হিসেবে নির্বাচিত করে। এর মধ্য দিয়ে তিন বছরের বেশি সময় পর কাউন্সিলে ফিরল যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৪৭ সদস্যের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। তখন ট্রাম্প প্রশাসন মানবাধিকার কাউন্সিলের বিরুদ্ধে ইসরায়েলবিরোধী ধারাবাহিক পক্ষপাতের অভিযোগ আনে। একই সঙ্গে সংস্থাটির সংস্কারের অভাব রয়েছে বলেও অভিযোগ তোলে।
রয়টার্স জানায়, ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে গোপন ভোট হয়। ভোটে যুক্তরাষ্ট্র কোনো বিরোধিতা ছাড়াই ১৬৮ ভোট পেয়ে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়। আগামী ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের তিন বছরের মেয়াদ শুরু।
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেন জো বাইডেন। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে মানবাধিকার। তাঁর প্রশাসন হংকং, তাইওয়ান, জিনজিয়াং প্রভৃতি ইস্যুতে চীনের সমালোচনায় সরব রয়েছে, একই সঙ্গে রাশিয়ারও সমালোচনা করছে ওয়াশিংটন।
বাইডেন প্রশাসনের মানবাধিকারসংক্রান্ত অবস্থানের ওপর নজর রাখছে রয়টার্স। বার্তা সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, সব দেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাইডেন প্রশাসনের উদ্বেগ এক নয়। জাতীয় নিরাপত্তা ও বিদেশি শক্তির সঙ্গে সম্পর্কের অনুকূলে ওয়াশিংটন এ বিষয়টি ঠিক করছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
