পৃথিবীর অন্যান্য দেশের মতো অস্ট্রিয়াতেও পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে স্থানীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।
করোনা মহামারির কারনে গত বছর পূজা উদযাপন সীমিত আকারে করে হলেও এবারের পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। দুর্গাপূজা উপলক্ষ্যে ভিয়েনার পূজা মণ্ডপগুলোকে বিভিন্ন বর্নিল সাজে সজ্জিত করা হয়েছে।
ভিয়েনার হিন্দু মন্দিরে ভিয়েনা দূর্গাপূজা সমিতির উদ্যোগে আয়োজিত মহা অষ্টমী পূজায় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক স্থানীয় নাগরিকরাও এসেছিলেন পূজা দর্শন করতে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরুন রয় সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, করোনার কারনে গত বছর সীমিত আকারে করা হলেও এবারের আয়োজনে অনেকেই উপস্থিত হতে পেরেছেন। বরুন রয় দূর্গাপূজায় আসার জন্য সকলকে ধন্যবাদ জানান।
দীর্ঘদিন ধরে অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসি বিকাশ ঘোষ বলেন, বাংলাদেশের পূজার আনন্দ না পেলেও আমরা হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের মতো করে এই পূজার সময়টিকে উদযাপন করে থাকি।
ভিয়েনা দূর্গাপূজা সমিতির উদ্যোগে আয়োজিত দূর্গাপূজা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
