বিএনপি দেশের মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী আজ শুক্রবার সকালে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি, কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। যারা হাওয়া ভবন নামের ‘খাওয়া ভবন’ তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক। এটা প্রতিহিংসাপরায়ণ এবং ব্যর্থ এক বিরোধীদল বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন ‘ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির যে রঙিন খোয়াব, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। কারণ, তারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে, আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে। ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ, কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।’
বিএনপির শাসনামলে প্রতিটি রাত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দুঃস্বপ্নের ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘শুধু তাই নয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্যেও প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের-এই বুঝি মন্দিরে, বাড়িঘরে হামলা হলো।’
বিএনপি আবারও তাদের সেই পুরোনো রূপে ফিরে আসছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তারা নীতিমালা অনুযায়ী হলরুম ভাড়া দেন। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। অথচ বিএনপি নেতারা সেখানেও সরকারের ওপর দোষ চাপাচ্ছেন।’
দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ থেকে তারা বের হতে পারছে না।’
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
