বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির উদ্যোগে আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় মেলা। গত ১২ অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিজয় মেলা আয়োজনের এই ঘোষণা দেওয়া হয়।
বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল এম চৌধুরী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির অন্যতম সদস্য ও বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন।
সংবাদ সম্মেলনে স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীরা ছাড়া কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদ, বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব কাজী আঙ্গুর মিয়া, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি ফখর উদ্দিন, কোষাধ্যক্ষ সিতার আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট শায়েল আহমেদ, আব্দুল কাইউম, বার্মিংহাম যুবলীগের সভাপতি মাহমুদ আলী, বার্মিংহাম যুবদলের সভাপতি রাসেল আহমেদ, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফা চৌধুরী যুবরাজ, সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম, কলামিস্ট শেবুল চৌধুরী, এলবি টুয়েন্ট্রি ফোর ডট টিভির রাশিয়া খাতুন, চ্যানেল এসের প্রতিনিধি রিয়াদ আহাদ ও আহমেদ সুহেল, বাংলা কাগজের আহমেদ ক্বাবির, বিঅনটিভির আনোয়ার হোসেইন, রাকিব আহমেদ প্রমুখ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
