বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাসপাতালের পরিচালক ডা. আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার বিকালে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
খালেদা জিয়ার শরীরে জ্বর আছে বলে হাসপাতালে ভর্তির আগে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
এর আগে তিনি বলেন, এখানে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার সব রিপোর্ট পর্যালোচনা করছেন। সিদ্ধান্ত হলে জানাব।
এরপর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি তাৎক্ষণিক।
নিজের গাড়িতে খালেদা জিয়া হাসপাতালে পৌঁছানোর পর তাকে হুইল চেয়ারে করে নির্দিষ্ট কক্ষে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার সঙ্গে কথা বলেন।
এর আগে দুপুরে বাসায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১১ এপ্রিল সাবেক এই প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত হয়। গত ২৭ এপ্রিল সিটি স্ক্যান করার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার ৫৪ দিন পর ১৯ জুন বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। ইতোমধ্যে তিনি করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন।
৭৫ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। এসবের সঙ্গে যোগ হয়েছে করোনা পরবর্তী জটিলতা। এজন্য নিয়মিত বিরতিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।
দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাসের মহামারী শুরুর পর পরিবারের আবেদনে গত বছরের ২৫ মার্চ তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার। এখন পর্যন্ত তিনি কারাগারের বাইরে ছিলেন।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
