বৃহৎ কোম্পানিগুলোর কাছ থেকে ন্যূনতম ১৫ শতাংশ হারে কর আদায় নিশ্চিতে এবং এসব প্রতিষ্ঠানের জন্য কর এড়ানো কঠিন করার লক্ষ্যে একটি বৈশ্বিক চুক্তিতে সম্মত হয়েছে ১৩৬ দেশ। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ওইসিডি জানিয়েছে, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা চুক্তিতে যোগ দেয়নি।
ওইসিডি’র মহাসচিব ম্যাথিয়াস করম্যান এক বিবৃতিতে বলেন, ‘আজকের চুক্তিটির মধ্য দিয়ে আমাদের আন্তর্জাতিক কর ব্যবস্থা ন্যায্যতর হবে এবং আরও ভালোভাবে কাজ করবে।’
‘কার্যকর এবং সুষম বহুপক্ষীয় ব্যবস্থা নিশ্চিতে এই চুক্তি একটি বড় বিজয়’, যোগ করেন ওইসিডি’র মহাসচিব।
ওইসিডি বলছে, ন্যূনতম কর হার নির্ধারণের ফলে চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলো বার্ষিক প্রায় দেড়শ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ নতুন রাজস্ব অর্জনে সক্ষম হবে। এবং বিভিন্ন দেশ বড় বহুজাতিক কোম্পানিগুলোর ১২৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মুনাফার ওপর কর আরোপ করতে সক্ষম হবে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
