এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন দুই সাংবাদিক— মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
নোবেল কমিটির সভাপতি বেরিট রেইস এন্ডারসন বলেন, ‘গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত—মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রচেষ্টার জন্য তাঁদের দুজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।’
শান্তিতে নোবেল পাওয়া মারিয়া রেসা ফিলিপাইন বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক ও লেখক। তিনি ফিলিপাইনের অনলাইন নিউজ ওয়েবসাইট র্যাপলারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতায় দুই দশক পার করেছেন তিনি।
অন্যদিকে, দিমিত্রি মুরাতভ একজন রুশ সাংবাদিক এবং দেশটির সংবাদপত্র নোভায়া গাজেতার প্রধান সম্পাদক।
হামলা, হুমকি ও কারাবাসের মুখে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সাহসিকতার জন্য মুরাতভ ২০০৭ সালে আন্তর্জাতিক প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
