দীর্ঘদিন যাবৎ জার্মানিতে অবৈধভাবে বসবাসরত আটককৃত ৮১৬ জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ জার্মানির চাপে নানা কারণে অবৈধ হয়ে পড়া এসব বাংলাদেশিকে ফেরত পাঠাতে হচ্ছে।
রাষ্ট্রদূত আরও জানান, যাদের ফেরত পাঠানো হবে তাদের সকল রকমের তথ্য ইতিমধ্যেই দেশের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৬ তারিখে প্রায় অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিকে ফেরত পাঠানোর বিষয়টি একেবারেই চূড়ান্ত করা হয়েছে। ফেরত পাঠানোর দিনে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সাথে থাকবে কমপক্ষে জার্মানির ১৫০ জনের বিশেষ একটি বাহিনী। ইতোমধ্যে বার্লিনের বাংলাদেশ দূতাবাস থেকে ভিসাও নিয়েছেন বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন প্রদেশে আটক অভিবাসন প্রত্যাশী এসব অবৈধ বাংলাদেশির কারণে দুই দেশের মধ্যে সম্পর্কহানির বিষয়ে রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক ও সামাজিক ও পারিবারিক নানা বিষয় চিন্তা করে তাদের ফেরত পাঠানো যায়নি। তাদের বিষয়ে সমস্ত তথ্য উপাত্ত হাতে আসার পর এই সিদ্ধান্ত নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক আরও জোরদার করতেই এই কঠিন সিদ্ধান্ত!
এসময় বর্ষীয়ান এই কূটনীতিবিদ দেশের অভিবাসন প্রত্যাশী তরুণদের উদ্দেশ্য আরও বলেন, ‘আদম ব্যাপারীদের খপ্পরে নানা দেশ ঘুরে অবৈধ পথে আর নয়। বরং উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার মাধ্যমেই জার্মানিতে নিরাপদ অভিবাসন এখন অনেকটাই সহজ।’
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
