বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। একইসঙ্গে করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়া পর্যটকদের জন্য করোনা পরীক্ষার বিধিও প্রত্যাহার করেছে দেশটি।
নিষেধাজ্ঞা তুলে নেওয়া এসব দেশ ও অঞ্চলের সাম্প্রতিক করোনাভাইরাস পরিস্থিতি মূল্যায়নের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
বুধবার এফসিডিও দেশটির আগের আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর ‘রেড লিস্ট’ হালনাগাদ করার পর এ তথ্য জানায় ওয়েলসনিউজ ও ভারতের এনডিটিভি।
খবরে বলা হয়, আরও সহজেই বেশিসংখ্যক গন্তব্যে ভ্রমণের সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফসিডিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেছেন, করোনা বিধির এই পরিবর্তন ভ্রমণকে আরও সহজ করে তুলবে এবং ব্রিটেনজুড়ে ব্যবসা করা ও অবস্থান করা পরিবারগুলোর জন্য তা সহায়ক হবে। এ সিদ্ধান্ত আমাদের অনেককে বন্ধু এবং প্রিয়জনদের সাথে শান্তিমতো দেখা করার সুযোগ তৈরি করে দেবে।
বিধি-নিষেধে পরিবর্তনের আগে পর্যন্ত এফসিডিও করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বিশ্বের ১১৭টি দেশ ও অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু দেশে ব্রিটেনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এফসিডিও বলেছে, ৫০টিরও বেশি দেশের টিকার ডোজ পূর্ণকারী নাগরিক এবং ১৮ বছরের নিচের শিশুরা এখন দেশ ছাড়ার আগ মুহূর্তে করোনা পরীক্ষা, পৌঁছানোর এক থেকে ৮ দিনের মধ্যে পিসিআর পরীক্ষা অথবা আইসোলেশনে থাকা ছাড়াই ব্রিটেন ভ্রমণ করতে পারবেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
