মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে লক্ষ্মীপুর সদরের তিন প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা উপজেলার পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা। গতকাল বুধবার নিহতদের মরদেহ শনাক্ত করে ওমান পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন পার্বতীনগরের চেরাঙ্গ বাড়ির নুরুল আমিনের ছেলে শামছুল ইসলাম (৫৪), একই গ্রামের কাজী বাড়ির শুক্কুর উল্লার ছেলে জিল্লাল হোসেন (৪৫) ও মিঝি বাড়ির আবদুস শহিদের ছেলে আমজাদ হোসেন হৃদয় (২৮)। তাঁরা তিনজনই নিকটাত্মীয় ছিলেন। শামছুল ইসলাম ও জিল্লাল সম্পর্কে চাচাতো ভাই।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় শুরু হলে তাদের বাতাস ও পানির স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়ভাবে খোঁজাখুঁজির পর তাদের ক্ষত-বিক্ষত লাশের সন্ধান মেলে। নিহতদের মধ্যে শামছুল ইসলাম ৩০ বছর ওমানে চাকরি করেছেন। পরিবারে তাঁর স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। জিল্লাল ১৫ বছর ধরে ওমানে রয়েছেন। তাঁর পরিবারে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। এ ছাড়াও হৃদয় আট বছর আগে ওমানে চাকরি করতে যান।
নিহতরা প্রত্যেকেই তাদের পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, নিহতরা ওমানের সাহামে উম্মে ওয়াদি লেবান পারপার স্থানে খেজুর বাগানে কাজ করতেন। গত রোববার ঘূর্ণিঝড়ের প্রভাবে ওমানে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাতে অনেক এলাকা প্লাবিত হয়। এতে প্রায় দশ মিটার উঁচু ঢেউ তৈরি হয়। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার।
নিহত হৃদয়ের বাবা আবদুস শহিদ জানান, ঘূর্ণিঝড়ে তাঁর ছেলেসহ অপর দুইজনকে ভাসিয়ে নিয়ে যায়। এরমধ্যে শামছুল ইসলাম ও জিল্লালের মরদেহ মঙ্গলবার সকালে ওমান পুলিশ উদ্ধার করে। বুধবার বিকেলে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়।
পার্বতীনগর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ‘তাদের মৃত্যুর খবর দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।’
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুনুর রশিদ বলেন, ‘পরিবার ও ইউপি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জেনেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। নিহতদের পরিবারের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে।’
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
