দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপের উমঝুমখোলো শহরে সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবদুল কাদের বাবুল (৩৮) নোয়াখালীর চাটখিল উপজেলার ২ নম্বর রামনারায়নপুর ইউনিয়নের বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীর জানান, গত মঙ্গলবার সকালে উমঝুমখোলো শহর থেকে দোকানের প্রয়োজনীয় মালামাল ক্রয় করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আবদুল কাদের বাবুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি তার পরিবারকে অবহিত করা হয়েছে। তার মৃতদেহ দেশে আনার জন্য তারা প্রক্রিয়া শুরু করেছেন।
এদিকে তার মৃত্যুর খবর দেশে পোঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মাতৃহীন বাবুল ৮ বছর আগে জীবিকার তাগিদে সেখানে গিয়ে ব্যবসা শুরু করেন। বাড়িতে তার স্ত্রী, এক কন্যা ও ২ পুত্র সন্তান রয়েছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
