যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে ৬১ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী আফ্রিকান আমেরিকানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যদিও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় জনসনের আইনজীবীরা বারবার এই মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ জানিয়েছিল।
মিজৌরি অঙ্গরাজ্যের বোন তেরেতে মৃত্যুদণ্ড কার্যকরের পর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১১ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানান হয়।
এর আগে জনসনের আইনজীবীরা বারবার এই মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ জানিয়েছিল। তারা বলেছেন, বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যদণ্ড কার্যকর সংবিধানের ১৮তম সংশোধনের লংঘন।
এদিকে, যুক্তরাষ্ট্রে ভ্যাটিকানের দূত গত সপ্তাহে পোপ ফ্রান্সিসের পক্ষে গভর্নরের কাছে লেখা এক চিঠিতে মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানান। কিন্তু মিজৌরির রিপাবলিকান গভর্নর মাইক পার্সন সোমবার মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, রাজ্য ন্যায় বিচার এবং জনসনের বৈধ মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রস্তুত।
তিনি আরো বলেন, তিনজন জুরি জনসনের বিষয়টি পুনরায় পর্যালোচনা শেষে মৃত্যুদণ্ড কার্যকরের সুপারিশ করেছেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে মিজৌরির কলম্বিয়ায় ডাকাতির সময় স্টোরের তিন কর্মীকে হত্যার অভিযোগে জনসন দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ডে দন্ডিত হন।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
