বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তরুণদের আয়োজনে জার্মানির রাজধানী বার্লিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙ্গালীর হাজার বছরের অসাম্প্রদায়িকতার বড় উদাহরণ সনাতন ও হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। রবিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় পূজার আয়োজনের সর্বশেষ তথ্য জানাতে সম্মিলিত সভার আয়োজন করে বার্লিনের দুই বাংলার যৌথ সংগঠন ‘সনাতনী পূজা সংস্কৃতি’।
সভায় বার্লিনে দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে এমনই বিশ্বাস নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও মণ্ডপে মণ্ডপে পুরোদমে দুর্গা পূজার প্রস্তুতি চলছে। আয়োজকরা জানান, করোনাভাইরাস প্রতিরোধে মন্দির প্রাঙ্গণে আগত ভক্তবৃন্দের মাস্ক পরাসহ স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় নিয়ম মেনে পূজা উদযাপন করা হবে।
এবার ১১ অক্টোবর হতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা শুরু হবে। এবার মা দুর্গার আগমন ঘটবে ঘোড়ায় চড়ে জানান সংগঠনের অন্যতম আরেক সদস্য। আগামী ১১ থেকে ১৫ অক্টোবর ২০২১ দুই বাংলার তরুণদের উদ্যোগে আয়োজিত সার্বজনীন এই দুর্গা পূজার সার্বিক অগ্রগতি ও করনীয় নানা বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। সেই সাথে আগামী ২০ অক্টোবরে লক্ষ্মী পূজার আয়োজনের বিষয়েও আলোচনা হয়। সভায় সার্বজনীন দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়।
এ সময় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আয়োজকবৃন্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে দুই বাংলার অসাম্প্রদায়িক ঐতিহ্যবাহী সার্বজনীন এই পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ জানান। চারদিন ব্যাপী এবারের পূজায় ষষ্ঠীর দিন থেকেই থাকছে দেবী মায়ের ভক্তি ও আরাধনা, অঞ্জলি গ্রহণ ও বিহিত পূজা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই বাংলার বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মনমাতানো নাচ-গান, কবিতা, সিঁদুর খেলা, সম্মিলিত নৃত্যসহ বিভিন্ন আচারি অনুষ্ঠান। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে প্রসাদসহ মধ্যাহ্ন ও নৈশ ভোজের আয়োজন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
