নিউইয়র্কে এক মঞ্চে গান গেয়েছেন বাংলাদেশের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও রেজওয়ানা চৌধুরী বন্যা । গত রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুইন প্যালেজে শো টাইম মিউজিকের আয়োজনে ‘সাত সুরে রাঙা সন্ধ্যা’ শিরোনামে এ সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। হলভরা দুই শতাধিক দর্শক রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তাদের গান শুনেন।
করোনা উত্তরকালে এটি ছিল তাদের দ্বিতীয় যৌথ কনসার্ট। উদ্যোক্তা প্রতিষ্ঠান উভয়ের হাতে স্মারক সম্মাননা তুলে দেন। তাতে সংযুক্ত ছিলো নিবেদিত কবিতা। ঋদ্ধ কবিতা দুইটি লিখেছেন কবি সালেম সুলেরী। সম্মাননা প্রদানকালে কবিতাদ্বয় আবৃত্তি করা হয়। গায়ক সেলিম ইব্রাহীম কবি সুলেরীর পক্ষে তা আবৃত্তি করেন। স্বাগত বক্তব্য দেন সমন্বয়কারী আলমগীর খান আলম। ডা. সারোয়ারুল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, এমন মহান দুই কিংবদন্তি শিল্পীকে নিয়ে আমরা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি, এটা আমাদের জন্য গর্বের। অনেকদিন ধরে নিউইয়র্কের দর্শকেরা তাদের গান শুনতে চাচ্ছিলেন। আজ তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে এ ধরনের আরও আয়োজন করে যাবো।
অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীকে উত্তরীয় পরিয়ে দেন সমাজকর্মী ও ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, রেজওয়ানা চৌধুরী বন্যাকে উত্তরীয় পরিয়ে দেন ডাক্তার সারওয়ার হাসান চৌধুরী ও মো. আজম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনিসুর রহমান দিপু।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
