যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো ব্যক্তি জন হিঙ্কলে ৪০ বছর পর নিঃশর্ত মুক্তি পেতে যাচ্ছেন। ওয়াশিংটনের হিলটন হোটেলের সেই হামলায় রিগ্যান, তার প্রেস সচিব, এক পুলিশ কর্মকর্তা এবং সিক্রেট সার্ভিসের এক এজেন্ট আহত হয়েছিলেন।
এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের জুনে হিঙ্কলেকে নিঃশর্ত মুক্তি দেওয়া হতে পারে।
হামলার পর দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ প্রেসিডেন্ট রিগ্যানকে। সংগৃহীত ছবি
৬৬ বছরের হিঙ্কলে ১৯৮১ সালের ৩০ মার্চ সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে হত্যার চেষ্টা করেন। মানসিক ভারসাম্যহীন বিবেচনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়নি। হিঙ্কলে জানিয়েছিলেন, তিনি অভিনেত্রী জোডি ফস্টারকে পটাতে রোনাল্ড রিগ্যানকে খুন করতে চেয়েছিলেন। ‘ট্যাক্সি ড্রাইভার’ সিনেমা দেখার পর থেকে জোডির প্রতি অনুরক্ত হয়ে পড়েন হিঙ্কলে।
২০১৬ সালে কঠোর শর্তারোপ করে হিঙ্কলেকে ওয়াশিংটনের মানসিক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, যেখানে হত্যাচেষ্টার পর থেকে ছিলেন তিনি। আদালতের তথ্যানুযায়ী, সোমবার বিচার বিভাগ ও হিঙ্কলের আইনজীবীর মধ্যে ২০২২ সালের জুনে শর্ত তুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে। যার অনুমোদন দিয়েছেন ফেডারেল বিচারক। যদিও রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট এক বিবৃতিতে এ পদক্ষেপের বিরোধিতা করেছে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
