যুক্তরাষ্ট্রে বেড়েছে খুন এবং অস্ত্রের বিক্রি। সোমবার প্রকাশিত ২০২০ সালের রিপোর্টে এই তথ্য জানিয়েছে দেশটির আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই।
শুধুমাত্র ২০২০ সালে যুক্তরাষ্ট্রে খুন হয়েছেন ২১ হাজার ৫০০। ২০১৯ সালের তুলনায় যা প্রায় ৩০ শতাংশ বেশি। সোমবার এমনই রিপোর্ট প্রকাশ করেছে এফবিআই। বিশেষজ্ঞদের বক্তব্য, শুধু খুন নয়, যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির পরিমাণও আগের চেয়ে বেড়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে এফবিআই।
রিপোর্ট প্রকাশের সময় অবশ্য এফবিআই আরো একটি বিষয় জানিয়েছে। গত কয়েক বছরের তুলনায় ২০২০ সালে যুক্তরাষ্ট্রে খুনের সংখ্যা বাড়লেও তা ১৯৮০-৯০ সালের খুনের সংখ্যার ধারেকাছে নেই। সে সময় সংখ্যাটি কয়েকগুণ বেশি ছিল বলে তারা জানিয়েছে। এফবিআইয়ের রিপোর্ট বলছে, ৭৭ শতাংশ মানুষ খুন হয়েছেন বন্দুকের গুলিতে। ২০১৯ সালে যা ৭৪ শতাংশ ছিল। সহিংস অপরাধের পরিমাণ ২০১৯ সালের চেয়ে পাঁচ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রিপোর্টে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে অপরাধের প্রবণতা আগের চেয়ে বেড়েছে। অস্ত্র বিক্রির হার সবচেয়ে বেশি টেক্সাসে। বিশেষজ্ঞদের বক্তব্য, করোনাকালে মানুষের হতাশা বেড়েছে। সে কারণেই অস্ত্র বিক্রির পরিমাণ একদিকে যেমন বেড়েছে, তেমন বেড়েছে সহিংসতার পরিমাণ। কিন্তু কীভাবে এই প্রবণতাকে বদলানো সম্ভব, তা নিয়ে কোনো স্পষ্ট অভিমতে পৌঁছাতে পারেননি বিশেষজ্ঞরা।
ভোটপ্রচারের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, অস্ত্র বিক্রি নিয়ে তার প্রশাসন কড়া পদক্ষেপ নেবে। ক্ষমতায় আসার পরে এখনো সে বিষয়ে বাইডেন প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি। এফবিআইয়ের রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে বাধ্য করে কি না, সেটাই এখন দেখার। সূত্র: রয়টার্স, এপি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
